হাওজা নিউজ এজেন্সি রিপোর্ট অনুযায়ী,
প্রতিবেদন: মুস্তাক আহমদ
নূরুল ইসলাম একাডেমীর উদ্যোগে গত ৭ জুন ২০২৬ তারিখে পবিত্র গাদীর-এ-খুম উপলক্ষে একটি অনলাইন কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে প্রায় ৮০ জন প্রতিযোগী এই কুইজে নাম নিবন্ধন করেন, যার মধ্যে ৫০ জন অংশগ্রহণকারী পরীক্ষায় অংশ নেন।
পূর্বঘোষণা অনুযায়ী আজ, ১৪ জুন ২০২৬ তারিখে শিয়ালদহ শিয়া কবরস্থান ইমামবাড়ীতে সফল প্রতিযোগীদের মানপত্র, সম্মাননা ও পুরস্কার প্রদানের জন্য এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনকারী আটজন প্রতিযোগীকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে উৎসাহব্যঞ্জক শান্তনা পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল মুসলিম উম্মাহর ইতিহাসে গাদীর-এ-খুমের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করা এবং বিশেষত নতুন প্রজন্মকে এ বিষয়ে জানার রাস্তা তৈরী করে একটি মহাসুযোগ করে দেওয়া।
অনুষ্ঠানে নূরুল ইসলাম একাডেমীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন জনাব ইদ্রিস আলী খান, মওলানা ড. রিজওয়ানুস সালাম খান, জনাব মুস্তাক আহমদ, মওলানা গোলাম সারওয়ার এবং মওলানা তাফাজ্জুল হোসেন মল্লিক, মওলানা আলী মহম্মদ মোল্লা, সোয়েব আখতার, সুরোজ আলী মোল্লা, সাইনূর মীর প্রমুখ৷
অনুষ্ঠানটি সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয় এবং উপস্থিত সকল'কে ভবিষ্যতেও এ ধরনের শিক্ষামূলক ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত রাখার আশা ব্যক্ত করেন।
আজকের অনূষ্টানের এক পর্যায়ে আগামী রবিউল আওয়াল মাসে অফলাইন কুইজ করা হবে এই ঘোষনা দেওয়া হয়৷
আপনার কমেন্ট